আমি এখন একটা ছোট স্বনির্ভর গোষ্ঠীর ছোট্ট একটা ব্যবসার কথা বলব । আমি মনে করি এই ব্যবসার মাধ্যমে একজন তার 5 - 7 জনের ছোট্ট একটা পরিবার নিয়ে ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে । তার থেকেও বড় কথা হল , কেউ যদি ব্যবসাটিকে বুঝে নিজে নিজের উন্নতিতে ব্যবহার করতে চায় , তারও সুযোগ আছে । আর বর্তমানে যা চলছে তার সাথে সংযোজন হিসাবেও নিতে পারে ।
আমি আসলে বলছি একজন ব্যক্তি তারই বাড়িতে প্রতিদিন যে নিউজ পেপার আসে তার একটি ব্যবহারের কথা বলছি । বাড়িতে পুরানো যে সব নিউজ পেপার গুলি নানারকম বাজে কাজে ব্যবহৃত হয় তারপর যা পরে থাকে সেগুলি সাধারণত কেউ একজন বাড়িতে এসে নিয়ে যায় । শুনেছিলাম সেগুলি দিয়ে ওরা বাড়িতে ঠোঙা তৈরি করে । যে ঠোঙা গুলি দোকানে বাজারে ব্যবহৃত হয় । একবার ভাবুন তো প্লাস্টিক বর্জনের পক্ষে এই কাজটি কতটা পরিবেশ বান্ধব । হ্যাঁ আপনি একেবারে সঠিক ভাবনাতেই চলেছেন । আজকে আমি আপনাদের ঠোঙা তৈরি করার পদ্ধতি এবং তা ব্যবসাতে প্রয়োগের মাধ্যমে নিজের কেরিয়ার পরিবর্তনের কথা বলব ।
☞ i) প্রথমে খবরের কাগজ থেকে নির্দিষ্ট মাপের কাগজের টুকরো কেটে নাও । প্রতিটি টুকরো আয়তকার ।
☞ ii) চিত্র 1 এ দেখানো অংশে আঠা লাগাও ।
☞ iii) চিত্র 2 এ যেরকম দেখানো হয়েছে সেইভাবে ভাঁজ করে কাগজের টুকরোর বিপরীত দিক আঠার উপর বসিয়ে চেপে দাও । তারপর ভিতরে হাত ঢুকিয়ে জুড়ে থাকলে তা ছাড়িয়ে শুকনো হতে দাও ।
☞ iv) কাগজের পাইপের মত অংশ গুলি চেপে দাও এবং দুপাশে ভাঁজ দাও ( চিত্র 3 ) । এখন আমরা আবারও একটা আয়তকার কাগজের টুকরো পাব ।
☞ v) এই আয়তকার অংশে নিচের দিকে পাশাপাশি একটা ভাঁজ করো । ( চিত্র 4 )
☞ vi) ছোট অংশটির দুই পাশ চিত্র 5 এর মত করে ভাঁজ করো ।
☞ vii) চিত্র 6 এর মত উপরেরটি আগে ভাঁজ করো ।
☞ viii) চিত্র 6 এ দেখানো অংশে আঠা লাগাও ।
☞ ix) চিত্র 7 এর মত নিচের অংশটি ভাঁজ করো , আঠার উপর চেপে দাও এবং শুকনো হতে দাও ।
☞ x) শুকনো ঠোঙাগুলি একসাথে একটির উপর একটি সাজিয়ে রাখো ।
একজন মানুষ একদিনে বাড়ির সমস্ত কাজের সাথে কমপক্ষে চার কিলোগ্রাম নিউজপেপারের ঠোঙা তৈরি করতে পারে । নিচে এক কিলোগ্রামের হিসাব দিই ।
প্রতি কিলোগ্রাম নিউজপেপারের ক্রয়মূল্য = 10/-
প্রতি কিলোগ্রাম নিউজপেপারের সাথে যে আঠা প্রয়োজন তার ক্রয়মূল্য = 3/-
তাহলে মোট খরচ = ( 10 + 3 )/- = 13/-
প্রতি কিলোগ্রাম ঠোঙার বিক্রয়মূল্য = 28/-
প্রতি কিলোগ্রামে লাভ = ( 28 - 13 )/- = 15/-
তাহলে গ্রামের একজন গৃহবধু বাড়িতে সব কাজের সাথে বাড়িতে বসেই 4-5 kg কাগজের ঠোঙা তৈরি করে প্রতিদিন কিছু আয় করে নিতে পারে ।
এই পর্যন্ত মেনে চললে একজন হয়তো কোনোমতে তার সংসার চালাতে পারবে । কিন্তু ঐ পর্যন্তই । তাই এবারে আরও বড় একটি ভাবনার কথা বলবো । যা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন ।
☞ প্রথমে অন্তত 20 জন কর্মী খোঁজা , যারা প্রতি কেজি 10/- হিসাবে ঠোঙা তৈরি করবে ।
☞ প্রত্যেককে প্রতিদিন 5kg কাগজ এবং 500g আঠা দেওয়া এবং তা লিপিবদ্ধ করা ।
☞ পরদিন প্রত্যেকের থেকে 5kg250g ঠোঙা ফিরত ( কমপক্ষে 5kg ) নেওয়া ।
☞ প্রতিদিনের হিসাব রাখা ।
☞ সপ্তাহ শেষে প্রত্যেকের প্রাপ্য অর্থ তাদের দেওয়া ।
ইনভেস্টমেন্ট :-
নিউজপেপার 500 kg ( @ 10/- /kg ) = 5000/-
আঠা 100 g X 500 pk ( @ 3/- /pk ) = 1500/-
কাগজ কেটে রেডি করা = 500/-
লেবার চার্জ 500 kg ( @ 10/- /kg ) = 5000/-
মোট = 12000/-
বিক্রয়মূল্য = 500 X 28/- = 14000/-
প্রতি সপ্তাহে লাভ = কমপক্ষে 2000/-
( অধিকপক্ষে 500 kg র জন্য = 525 X 28 - 12000 = 2700/- )

No comments:
Post a Comment